|

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত এ জেলাটি নদী, সাগর ও পাহাড় ঘেরা। এই জেলায় দেশের বৃহত্তম সমুদ্র বন্দর অবস্থিত। ১টি সিটি কর্পোরেশন, ১০ টি পৌরসভা ও ১৪ টি উপজেলার সমন্বয়ে গঠিত এ জেলায় প্রায় ৭০ লক্ষ অধিবাসীর জন্য সরকারের সেবা প্রদানের লক্ষ্যে জেলা এবং উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সেবা প্রদানকারী দপ্তর/প্রতিষ্ঠান বিদ্যমান। জনগনের কাছে সরকারের এ সেবাসমূহ উন্মুক্ত রাখা এবং সেবা প্রদানের ক্ষেত্র প্রস্তুত করাসহ জবাবদিহিতা নিশ্চিত করতে এ তথ্য বাতায়ন (ওয়েব পোর্টাল) দৃঢ়প্রতিজ্ঞ।
|
|